দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘরে মো. ফারুক শেখ (৪৬) নামে এক ব্যক্তিকে গলা ও হাত কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা থেকে ২টার মধ্যে পৌর শহরের জামতলা বাজারসংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের ইসহাক মিয়ার পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত ফারুক শেখ ওই এলাকার আব্দুল খালেক শেখের ছেলে। তিনি দৌলতদিয়ায় একটি চায়ের দোকান পরিচালনা করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন ভোর আনুমানিক ৬টার দিকে ফারুক শেখের ছোট ভাই বারেক শেখের সঙ্গে তার কথা হয়। এ সময় বিদ্যুৎ বিল সংক্রান্ত বিষয়ে তাদের মধ্যে কথা হয়। এরপর দুপুর পর্যন্ত ফারুক শেখ নিজ ঘরেই অবস্থান করছিলেন। পরে দুপুরের খাবারের জন্য বারেক শেখ অন্য বাসায় চলে যান।
দুপুর ২টার দিকে ফারুক শেখের আরেক ভাই তাকে খাবার দিতে বাড়িতে গিয়ে ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ফারুকের মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার গলা ও হাত কাটা ছিল। পরে তিনি ফোনে কান্নাজড়িত কণ্ঠে বিষয়টি পরিবারের সদস্যদের জানান।
নিহতের ভাই বারেক শেখ জানান, তারা তিন ভাই মিলে দৌলতদিয়ায় একটি চায়ের দোকান পরিচালনা করেন। ফারুক অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল বলে তাদের জানা নেই।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি টিনশেড ঘরের ভেতর থেকে ফারুক শেখের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
ওসি আরও জানান, ঘটনাস্থলে ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কে